মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
সার ও জ্বালানী তেলের বর্ধিত মূল্য বাতিল, লোডশেডিং বন্ধ ও প্রকৃত কৃষকদের কৃষি উৎপাদনে ভুতর্কিসহ ৬দফা দাবি জানিয়েছে যশোরের দুইটি কৃষক সংগঠনের নেতৃবৃন্দ। রোববার সকালে জেলা প্রশাসকের কাছে এক স্মারকলিপিতে তারা ওই দাবি জানান।
জাতীয় কৃষকক্ষেত মজুর সমিতি ও বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতির নেতৃবৃন্দ বলেছেন, ভরা আমন মৌসুমে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। বিগত ৬ মাসের মধ্যে অন্যান্য সারের মূল্যও অস্বাভাবিকহারে বৃদ্ধি করা হয়েছে। বর্ষা মৌসুমেও বৃষ্টির দেখা না পাওয়ার কারণে এবারে আমন চাষে সেচের বিকল্প নেই। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর কারণে সেচ কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে। ফলে আমন চাষ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবে। দেশে খাদ্য সংকট দেখা দেবে। অন্যান্য কৃষি উৎপাদনও বিপর্যয়ের মুখে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
