ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য

নদীর তীরে অজ্ঞাত কিশোরীর লাশ।

Link Copied!

 

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

দুর্গাপুর উপজেলাধীন চন্ডীগড় ইউনিয়নের চার কুরিয়া ডহর এলাকায় নদীর তীরে পাওয়া গেল এক অজ্ঞাত কিশোরীর লাশ।

মৃত কিশোরী( আনুমানিক ১৪) মেয়েটির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হন দূর্গাপুর থানার অফিসার্স ইনচার্জ ,নেত্রকোণা জেলার সহকারী পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল , দূর্গাপুর ও কলমাকান্দা সার্কেল, শারমিন আক্তার নেইলী, পিবিআই ও সিআইডি ক্রাইম সিন,নেত্রকোণা।

এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার্স ইনচার্জ সাংবাদিকদের জানান লাশটির পরিচয় এখনো অজ্ঞাত রয়েছে। আমারা সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু এখনো কোন সন্ধান না পাওয়ায় পেইজবুক সহ সকল যোগাযোগ মাধ্যমে চেষ্টা চালাচ্ছি এবং আশেপাশের থানায় খোঁজখবর নিচ্ছি।

এ বিষয়ে ছায়া তদন্তে আছেন পিবিআই কর্মকর্তা ইন্সপেক্টর অভিরঞ্জন দেব, সাব ইন্সপেক্টর আবু সালেক,সাব ইন্সপেক্টর মোহাম্মদ আবু জাফর।

সাব ইন্সপেক্টর আবু সালেক মুটোফোনে জানান অজ্ঞাত মেয়েটির বয়স হবে আনুমানিক ১৩-১৪ বছর। আমারা প্রাথমিক তদন্তে ধর্ষন ও খুন বলে ধারণা করছি।মেয়েটির স্বজনের খোঁজ পাওয়ার জন্য পেইজবুক সহ যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।উক্ত ঘটনার বিষয়ে পিবিআই নেত্রকোণা ছায়া তদন্ত করছে।

সংবাদ প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।