ঢাকাSunday , 14 August 2022
  • অন্যান্য

শিক্ষাথীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার তথা দেশের কল্যাণে কাজ করতে হবে,,,ওসি হালিমুর রহমান (বাবু)

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
শিক্ষাথীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার তথা দেশের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের কাছে সমাজ অনেক কিছু করে। কালিগঞ্জের
কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজে শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ থানার মানবিক অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু একথা বলেন। কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ এর সভাপতিত্বে ও কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক রামপ্রসাদ ঘোষের সঞ্চালনায় বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে বিশেষ অতিথির রক্তব্য রাখেন কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মাদ আলী সরদার, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি প্রভাসক সাজেদুল বারী, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, তারালী ইউপি সদস্য এনামুল হোসেন এনাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন কালিগঞ্জ থানা এলাকা থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিংসহ সকল প্রকারের অপরাধ নির্মূলে থানা পুলিশ কাজ করছে। স্কুল কলেজে গমনাগমনের পথে কেহ ইভটিজিংয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানালে আমরা তড়িৎ গতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারবো। আমি কালিগঞ্জ থানায় যোগদানের পর হতে চেষ্টা করছি সকল প্রকার অপরাধ নির্মূল করে জনতা যেনো শান্তি এবং সস্তিতে থাকতে পারে। মত বিনিময় সভায় কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটি, কলেজের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, সূধী ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।