ঢাকাSunday , 14 August 2022
  • অন্যান্য

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় রাজাপুর সরকারি কলেজ’র আয়োজনে কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন ।

রাজাপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. গোলাম বারী খান’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সিনিয়ির সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়) সার্কেল মো. মাসুদ রানা ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু।

এসময় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম খলিফা, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, ৪নং গালুয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।