ঢাকাSunday , 14 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে টিসিবির পণ্য ফ্যামিলি কার্ড দিয়ে বিক্রি শুরু।

Link Copied!

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁ নিয়ামতপুরে টিসিবির পণ্য আবারও ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নেই মোট ২১৭৭৬ টি পরিবারের মাঝে টিসিবির এই পণ্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে বিক্রয় করা হবে। ১৩ ও ১৪ আগষ্ট উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা সম্পূর্ণ হয়েছে। ওয়ার্ড ভাগ করে দেওয়ায় টিসিবির পণ্য নিতে মানুষের তেমন দীর্ঘ সারি লক্ষ্য করা যায়নি।
আগেই জানানো হয়েছে, উক্ত ইউনিয়নে ২ হাজার ৭ শত ২২ জনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কর্তৃক মেসার্স মন্ডল ট্রেডাসের ডিলারশীপে জরুরী পণ্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেকে ফ্যামিলি কার্ড ছাড়াই টিসিবির পণ্য নিতে আসে। ফ্যামিলি কার্ড না থাকায় ফিরে যেতে হয়েছে অনেককে। ডিলার মেসার্স মন্ডল ট্রেডার্সের মালিক শংকর মন্ডল বলেন, কার্ড ছাড়াই অনেকে পণ্য নিতে আসলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, যাদের কার্ড নেই, তাদেরকে টিসিবির পণ্য দিলে কার্ডধারীরা পণ্য পাবেন না। তবে বিতরণের শেষ দিকে দেখা যায়, কিছু কার্ডধারী ব্যক্তি না আসায় অবশিষ্ট পণ্য সিরিয়াল করে সাধারণ জনগণের মাঝে বিক্রি করা হয়। টিসিবি পণ্যের মধ্যে ছিল প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার যার মূল্য ২২০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬৫ টাকা মূল্যে ২ কেজি মশুর ডাল ১৩০ টাকায় ১ কেজি চিনি যার মূল্য ৫৫ টাকা করে টিসিবি পণ্যের নির্ধারিত মোট মূল্য ছিল ৪০৫ টাকা।
বামইন স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে দেখা যায়, টিসিবির পণ্য ক্রয় করতে প্রথম দিনে (১৩ আগস্ট) মানুষের তেমন ভিড় ছিল না এবং দ্বিতীয় দিনেও ছিল একই চিত্র।
এ ব্যাপারে জানতে চাইলে ডিলারশীপের মালিক শংকর মন্ডল বলেন, ২নং চন্দননগর ইউনিয়নের ২ হাজার ৭ শত ২২ জনকে ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগীদের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হয়।
প্রথম ও দ্বিতীয় দুই দিনই কোনো রকমের কেউ হয়রানির শিকার হয়নি বলে জানিয়েছেন ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত পুংঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম।
দ্বিতীয় দিন ১৪ আগস্ট রবিবার বেলা প্রায় ১০ টার দিকে বামইন স্কুল এন্ড কলেজ মাঠে ২নং চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি টিসিবির পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন।

টিসিবি পণ্য বিতরণ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।