ঢাকাSunday , 14 August 2022
  • অন্যান্য

বেনাপোলে ৩৫বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আটক।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ কাজি নজরুল ইসলাম সাকিব (১৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।

শনিবার (১৩ আগষ্ট) বিকালে তাকে আটক করা হয়।

আটক সাকিব বেনাপোল পোটথানার গাতিপাড়া গ্রামের বাবলু মোড়লের ছেলে ।

ডিবি পুলিশ জানান, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামস্থ জনৈক মতির পরিত্যাক্ত জমির সামনে পাকা রাস্তার উপর হতে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৭০,০০০ টাকা।

জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।