ঢাকাSunday , 14 August 2022
  • অন্যান্য

নওগাঁয় প্রাইভেট কার গভীর খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত।

Link Copied!

 

মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে গিয়ে প্রাইভেট কারের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলার মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুলিহার গ্রামের আবদুল খালেকের ছেলে শিমুল হোসেন (৩০) ও তার স্ত্রী জিনিয়া খাতুন (২৫)। তারা বাড়ি থেকে দিনাজপুর যাচ্ছিলেন বলে তাদের পারিবারিক সূত্র জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৩ আগস্ট) দুপুরে সাড়ে ১২ টার দিকে রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার ভীমপুর ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় ওই প্রাইভেট কারটি একটি মাটিবাহি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারটি উদ্ধার করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে কাঁশোপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (ইটভাটা মালিক) আবদুল খালেকের একমাত্র পুত্র ও পুত্র বধুর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী ও মান্দা বর্তমান এমপি ইমাজ উদ্দিন প্রামাণিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড.নাহিদ মোর্শেদ বাবু, আওয়ামী লীগ নেতা ব্রুহানি সুলতান মামুদ গামা, গোটগাড়ি শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ তাঁর গ্রামের বাড়ি কুলিহার বাজারে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম ও মরহুমার জানাজার নামাজ আগামীকাল রোববার সকাল ৯ টায় ১ম জানাজা কুলিহার বাজারে এবং সকাল ১০ টায় ২য় জানাজা গ্রামের বাড়ি নিজ কুলিহারে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক ভাবে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন একই স্থানে ৪ শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।