ঢাকাSunday , 14 August 2022
  • অন্যান্য

ইবিতে গুচ্ছের “বি ইউনিট” ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।

Link Copied!

 

খলিলুর রহমান , কুষ্টিয়া প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ অন্তভূক্ত বি ইউনিট (মানবিক বিভাগে) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ আগষ্ট) বেলা ১২ টায় থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি ভবনে এ পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণে করে।

এরআগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মাধ্যমে ভর্তি পরিক্ষার্থীদেরকে ক্যাম্পাস প্রাঙ্গনে প্রবেশ করানো হয়।

অভিন্ন প্রশ্নপত্রে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানবিক অনুষদভুক্ত বি ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ইবি কেন্দ্রে প্রায় ৭ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছুর আসন বিন্যাস করা হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে সুপেয় পানি, জয় বাংলা বাইক সার্ভিস’সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করেছে নবগঠিত শাখা ছাত্রলীগ কমিটির নেতৃবৃন্দরা।

 

পরীক্ষার বিষয়ে ভর্তিচ্ছুরা জানান, প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড মানের হয়েছে। পরিক্ষা কক্ষের অভ্যন্তরীন পরিস্থিতি ভালো ছিল এবং শিক্ষকেরা বেশ আন্তরিক ছিলেন। ঠিক সময় মত খাতা দিয়েছেন এবং খাতা নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।