মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি ||
আজ শনিবার (১৩ই আগস্ট) সকাল ১০ টায় তালা শিল্পকলা একাডেমিতে আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, সাংবাদিক সেলিম হায়দার, রিয়াদ হোসেন, আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস. এম. নাহিদ হাসানসহ সংগঠনটির সদস্যবৃন্দ।
আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস. এম নাহিদ হাসান বলেন, আজ এমপি মহোদয়ের মাধ্যমে এই বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই গাছ উপহার হিসেবে তুলে দেয়া হবে।
