এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ১২/০৮/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ গোলাম আজম, এএসআই(নিঃ)মোঃ শামীম হোসেন, সংঙ্গীয় ফোর্সসহ জিআর-৬০/২০২০(লবনচরা) এর আসামী ১। মোঃ শফিকুল ইসলাম ওরফে বাবু, পিতা-মৃত ইসহাক সরদার, মাতা-মোছাঃ ছালেহা খাতুন, ২। মোঃ জাহিদ হাসান ওরফে রাজু, পিতা-মৃত লিয়াকত আলী সরদার, মাতা-মৃত হোসনেআরা, উভয়সাং- পুস্পকাটি, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করিয়া আসামীদ্বয়কে ইং- ১৩/০৮/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
