ঢাকাFriday , 12 August 2022
  • অন্যান্য

নওগাঁয়, পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ।

Link Copied!

 

মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় ৫ম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১২) কে ধর্ষণ করেছেন মাদ্রাসার অফিস সহকারী, এ ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী মমেনুল হক মমোর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মহাদেবপুর থানায় মামলা করেছেন ধর্ষিতা ছাত্রীর মা।

মামলা সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী ও জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে “অভিযুক্ত” মমেনুল হক মমো বিভিন্ন সময়ে ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করতো গত ২ আগষ্ট সকাল সাড়ে ১১টার দিকে ঐ ছাত্রীকে মাদ্রাসার বারান্দায় দাঁড়ানো অবস্থায় সুযোগ বুঝে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তাকে উত্যক্ত করলে ছাত্রীটি ভঁয়ে ও ক্ষোভে মাদ্রাসাতেই বই খাতা ফেলে বাড়িতে চলে আসে এরপর ঐ দিনই ছাত্রীটির খোঁজ খবর নেয়ার অজুহাতে দুপুর ১টার দিকে মমেনুল হক পীরপুকুর গ্রামে ঐ ছাত্রীর দাদার বাড়িতে চলে যায় সেখানে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রীর শয়ন ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং প্রকাশ না করতে ভঁয়ভীতি দেখায়।

ছাত্রীর দাদী জানান, দরিদ্রতার কারণে তার মা ও বাবা ঢাকা শহরের গাজীপুরে বাসা ভাড়া নিয়ে তার মা গার্মেন্টেসে চাকরি করে ও তার বাবা অটো রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে, সে কারণে ছাত্রীটি তাদের সাথে জয়পুর পীরপুকুর গ্রামে থেকে পার্শ্ববর্তী জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসায় ৫ম শ্রেণিতে লেখাপড়া করছে ঘটনার দিন আমি তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমার অসুস্থ মেয়েকে দেখতে মেয়ের বাড়ি যাই এ সুযোগে সে এই কাজ করে।
এ বিষয়ে জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মাজেদুর রহমান বলেন, অফিস সহকারী মমেনুল হক ওরফে মমোর বিরুদ্ধে মৌখিকভাবে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান,
এব্যাপারে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় “ভিকটিম” ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত মমেনুল হক মমোকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।মামলার আগেই অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে “অভিযুক্ত” আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।