ঢাকাFriday , 12 August 2022
  • অন্যান্য

এজি মাধ্যমিক বিদ্যায়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক আলহাজ্ব আব্দুর রহিম ইন্তেকাল।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।

শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যায়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক আলহাজ্ব আব্দুর রহিম স্যার ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।।। ১১ আগষ্ট বৃহষ্পতিবার রাত্র ১১টার সময় শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহকারি শিক্ষক, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি. এম আব্দুর রকিব এর পিতা ও ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুরের বড় ভাই আলহাজ্ব মোঃ আব্দুর রহিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। পারিবারিক সুত্র থেকে জানা যায় গত কাল সকালে তিনি হঠাৎ ব্রেন ষ্টোকে আক্রান্ত হন,চিকিৎসারত অবস্হায় রাত্র ১১ টার সময় নিজস্ব বাসভবনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।মৃত্যু কালে তিনি স্ত্রী,২ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে, জুম্মা বাদ তাঁর জানাজা শেষে পারিবারিক কবর স্হানে দাফন কাজ সম্পন্ন হবে। পরিবারের পক্ষথেকে সকলের নিকট তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।