তুহিনুর রহমান তালুকদার হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যােগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী ও সেচ্ছায় রক্তদান উদ্বুদ্ধকরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্থার সভাপতি সিজিল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমদ শিকদার এর পরিচলনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নোমান হোসেন। ১ নং ওয়ার্ড সদস্য মতচ্ছির রহমান, উক্ত সংস্থার উপদেষ্টা জনাব শুকুর হোসেন, এডভোকেট ফরিদ আহমদ শিকদার, আগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ উদ্বোধনী বক্তব্যে নোমান হোসেন বলেন ‘ উক্ত সংস্থাটি দীর্ঘদিন যাবৎ সমাজের উন্নয়নের কাজ করে যাচ্ছে আমি তাদের ভবিষ্যতে সর্বত্র সহযোগিতা করব ইনশাআল্লাহ । এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংস্থার সদস্য নোমান হোসেন, হুমায়ুন আহমেদ, জামিল হোসেন, মিনাল হোসেন, হাবিবুর রহমান, এমরান হোসাইন, রুয়েল মিয়া,মিজানুর, মনসুর আহমদ, সাকিল হোসেন, মোজাক্কির হোসেন, তুহিনুর রহমান, প্রমূক। উক্ত সংস্থার পক্ষ থেকে নোমান হোসেন কে সম্মাননা স্মারক তুলেদেন উপস্থিত সংস্থার সদস্য বৃন্দ।
