এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি ।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ১১/০৮/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ মোঃ গোলাম আজম সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন উত্তর পারুলিয়া এলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-০৭, তারিখ-১১/০৮/২২, ধারা-৩৭৯/৫১১ এর আসামী ১। মোঃ হাবিবুল্লাহ গাজী (২৪), পিতা-এনতাজ গাজী @ এন্তে গাজী, ২। শ্রী সনজিত কুমার দাশ @ কানু (২৫), পিতা-শ্রী নিতাই চন্দ্র দাশ, উভয় সাং-উত্তর পারুলিয়া, ৩। মোঃ শিমুল @ গাম্মা (২৬), পিতা-মোঃ সাইফুল বিশ্বাস, সাং-সেকেন্দারা, সর্ব থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। আসামীকে ইং-১১/০৮/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
