ঢাকাThursday , 11 August 2022
  • অন্যান্য

তালায় সুপেয় পানি সরবরাহে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের কাজ চলমান।

Link Copied!

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি||

সাতক্ষীরার তালায় আশ্রয়ন প্রকল্পের অধিনে গৃহহীন ও ভূমিহীনদের জন্য বসতঘর নির্মানের পর এবার তাদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন করছে।

এই প্রকল্পের অধিনে উপকারভোগী পরিবারগুলো ৩ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাংকসহ ট্যাংকে বৃষ্টির পানি ধরে রাখাতে সকল উপকরনের সুযোগ পাচ্ছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তালা উপজেলায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতীতে সম্পন্ন হচ্ছে।

উপজেলার অন্য এলাকায় প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় বর্তমানে খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ৪২টি পরিবারের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।