ঢাকাThursday , 11 August 2022
  • অন্যান্য

কালিগঞ্জে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মত বিনিময় সভা,,,।

Link Copied!

এস, কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃঃ

বুধবার (১০ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জের উপজেলা অডিটরিয়ামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প ও অন্তর্ভুক্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী রাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন , কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ—সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মদউল্লাহ বাচ্চু । পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য রাখেন দলিত আন্দোলন জনগোষ্ঠী সংগঠনের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক দুলাল দাশ, উপজেলা নাগরিক উদ্যোগের সদস্য শুভংকর খাঁ, নার্গিস সুলতানা, তৃতীয় লিঙ্গের ইমরুল হাসান ও সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার ফরহাদ রেজা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।