ঢাকাThursday , 11 August 2022
  • অন্যান্য

কালিগঞ্জে সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীনের দিনব্যাপী জনসংযোগ,।

Link Copied!

 

এস, কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃঃ

সাতক্ষীরা ৪ ( কালিগঞ্জ— দেবহাটা) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন তার নির্বাচনী এলাকায় গনসংযোগে ব্যাস্ত সময় পার করেছেন। বুধবার ( ১০ আগষ্ট) সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের সর্বস্তরের বিক্রেতা ও ক্রেতা সাধারণসহ পথচারীদের সাথে কুশল বিনিময় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ও নিজের জন্য দোয়া চান। এলাকায় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় কালে সাবেক সংসদ আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন বলেন আমি এমপি থাকাকালে এলাকার ছোট বড় সড়ক উন্নয়নসহ অবকাঠামো উন্নয়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছিলাম। আমি আবারও আপনাদের দারে এসেছি দেশ নায়ক, এদেশের আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের বার্তা জনগনের কাছে পৌছে দিতে। এছাড়া জাতীয়তাবাদী দল (বিএনপির) এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে সকল সমাবেশ সফল করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন আমি উন্নয়ন ও উৎপাদনে বিশ্বাসী। বিগতদিনে আমি এমপি থাকাবস্থায় কালিগঞ্জ দেবহাটা এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আগামীতে সুযোগ পাইলে শ্যামনগর ও কালিগঞ্জবাসীর কল্যানে অবদান রাখতে চাই। এ জন্যে জনসাধারনের সহযোগীতা ও দোয়া চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।