গোমস্তাপুর ( চাপাইনবাবগন্জ) প্রতিনিধি ঃঃ
চাপাইনবাবগন্জের রহনপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা উষা মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উষা মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। বক্তব্য রাখেন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্টু, সহ অধ্যাপক মুনসুর আলী, এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সাংবাদিক নাহিদ, এনজিওকর্মী সাকিবুন্নেসা। সঞ্চালনা করেন সুমন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
