ঢাকাThursday , 11 August 2022
  • অন্যান্য

যশোরে তিনটি ককটেলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

Link Copied!

 

মনা,যশোর জেলার প্রতিনিধিঃ

সোমবার (০৮ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের রেল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রানা শহরের শংকরপুর মুরগির ফার্ম এলাকার রবিউল ইসলামের ছেলে।

র‍্যাব-৬-এর অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুই সন্ত্রাসী নাশকতা সৃষ্টির লক্ষ্যে বোমা (ককটেল) নিয়ে রেল বাজারে অবস্থান করছে। পরে গভীর রাতে রেল বাজারের খাজা বেকারির সামনে অভিযান চালিয়ে রানাকে আটক করা হয়। তবে এ সময় তার সহযোগী হোসেন গাজী পালিয়ে গেছেন। পরে রানার হেফাজত থেকে তিনটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার (০৯ আগস্ট) সকালে আটক রানাকে উদ্ধারকৃত ককটেলসহ কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রানা ও তার সহযোগী হোসেন গাজীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।