ঢাকাThursday , 11 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে বীরমুক্তিযোদ্ধা প্রনয় কুমারের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন।

Link Copied!

 

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:

নওগাঁ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভালাইনঘাটি গ্রামের বীরমুক্তিযোদ্ধা প্রনয় কুমার সরকার আর নেই। ৯ আগস্ট মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেন। মুক্তিযোদ্ধা প্রনয় কুমার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভালাইনঘাটি গ্রামের মৃত গজেন্দ্রনাথ সরকারের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত প্রনয় কুমারের অন্তেষ্টিক্রিয়া বুধবার ১০ আগস্ট সকালে ভালাইনঘাটি পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়। এর আগে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
অন্তেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম, নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সুবাস সরকার, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।