ঢাকাWednesday , 10 August 2022
  • অন্যান্য

পাটকেলঘাটা ইজিবাইক ও মাহেন্দ্র স্ট্যান্ড দখলের চেষ্টা, থানায় অভিযোগ।

Link Copied!

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি ||

তালার পাটকেঘাটা ইজিবাইক ও মাহেন্দ্র স্ট্রান্ড জোর দখল করার চেষ্ঠার অভিযোগ উঠেছে সুমন কাগজী ও আলামীনের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ইজিবাইক ও মাহেন্দ্র চালকরা।

তালা উপজেলার পাটকেলঘাটা ওভার ব্রীজ এলাকায় প্রতিদিন ৭০টি মহেন্দ্র ও ১৪০ থেকে ১৬০টি ইজিবাইক চলাচল করেন। সে স্ট্যান্ড দখল করে দীর্ঘ আটমাস যাবত কথিত শ্রমিক নেতা সুমন কাগজী ও আলামীন সরদার সহ তার সাংঙ্গপাঙ্গরা সীমাহীন চাঁদাবাজি করতে থাকেন। এমতঅবস্থায় কয়েক মাস আগে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক এমএ খালেক এর নির্দেশনা মোতাবেক পাটকেলঘাটা থানা শ্রমিকলীগের নেতৃবৃন্দরা সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি খুলনা-২১৯৯ এর কাছে স্ট্যান্ডটির শৃঙ্খলা ফিরিয়ে আনতে দায়িত্ব হস্তান্তর করেন। এত করে উক্ত স্ট্যান্ডটিতে চলাচলরত ইজিবাইক ও মাহেন্দ্র চালকদের সীমাহীন চাঁদাবাজি ও হয়রানী হতে মুক্তি লাভ করেন। কিন্তু পুনরায় ওই সুমন কাগজী ও আলামিন স্ট্যান্ডটি সীমাহীন চাঁদাবাজি চালানোর উদ্দেশ্য গত শনিবার(৬ ই আগস্ট) ৩০-৪০ জন এলাকার বখাটে নেশাগ্রস্ত পোলাপান নিয়ে দখল নেওয়া চেষ্টা করেন।

এসময় সুমন কাগজী ও আলামিন সরদার পাটকেঘাটা স্ট্যান্ডে ইজিবাই ও মাহেন্দ্র চালকদের কাছে চাঁদা দাবি সহ চালকদের এলোপাতাড়ি ভাবে মারপিট করেন। পরে সকল ইজিবাইক ও মাহেন্দ্র চালকদের প্রতিরোধের মুখে ঘটনাস্থলে ত্যাগ করতে বাধ্য হন উক্ত চাঁদাবাজরা।এর আগেও এই সুমন কাগজী ও আলামিন কয়েকবার চাঁদাবাজি করার দায়ে পুলিশের হাতে আটক হয়ে মুচলেকা দিয়ে মুক্তি লাভ করেন।

এ বিষয়ে পাটকেলাটা থানার এসআই সলেমান বলেন, ইজিবাইক স্ট্যান্ড বিষয়ক একটি অভিযোগ জমা হয়েছে। ওসি স্যারের নির্দেশ মোতাবেক তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।