ঢাকাTuesday , 9 August 2022
  • অন্যান্য

যশোরে প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা।

Link Copied!

 

মনা,যশোর জেলার প্রতিনিধিঃ
ছবিঃ গৃহীত
যশোর শহরে মহিম হোসেন ফরাজি(১৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত্যুর জানতে পেরে হাত কেটে ও তুঁতে খেয়ে নিজেকে হত্যার চেষ্টা চালায় মহিমের প্রেমিকা (১৪)। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ আগস্ট ২০২২) ভোরে মহিম ফরাজি আত্মহত্যা করে এবং দুপুরে প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করে।

মৃত মহিম হোসেন ফরাজি যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বৌ বাজার এলাকার তোরাব আলী ফরাজির ছেলে। প্রেমিকাও একই এলাকার বাসিন্দা।

মৃতের স্বজন মমিনুর রহমান জানিয়েছেন, শনিবার দুপুরে মহিম প্রেমিকার সাথে দেখা করতে তার বাড়ির সামনে যায়। এসময় প্রেমিকার স্বজনেরা মহিমকে ধরে মারপিট করে। এ অপমান সহ্য করতে না পেরে রোববার ভোরে নিজ বাড়ির কাঁঠাল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে রোববার দুপুরে দিকে প্রেমিকা মহিম হোসেন ফরাজির আত্মহত্যার খবর জানতে পারে প্রেমিকা। সাথে সাথে সেও আত্মহত্যার চেষ্টা করে। অসুস্থ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বিশেষজ্ঞ ডা. আবু হায়দার মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, প্রেমিকা সামান্য তুঁতে খাওয়ায় শরীরে বিষ ছড়াতে পারেনি। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠবে আশা করি।

ময়না তদন্তকারী চিকিৎসক আব্দুর রশিদ জানিয়েছেন, দুপুরে লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।