বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগষ্ট) বিকেল সাড়ে ৫ঘটিকায় সাবেক মেয়র আক্কাছ আলীর বাসভবন চত্তরে রাজশাহী জেলা যুব মহিলা লীগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গীস শেলী, বাঘা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পাপিয়া আক্তার পাপড়ি,গোদাগাড়ী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রাশিদা আক্তার
সাধারণ সম্পাদক দোলেনা শেখ, সাহনিজ, রংগিলা, শাহিদা, জোসনা সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার। ডাকনাম রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট । তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল নিহত সদস্য ও জাতীয় চার নেতার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গীস শেলী।
