এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৮/০৮/২০২২ তারিখ, এসআই(নিঃ) হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামস্থ্য ঋত্বিকা ভ্যারাইটি স্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১. মোঃ মমিন সরদার(৩০), পিতা-মৃত আঃ রহিম সরদার, গ্রাম- চৌবাড়ীয়া, থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। আসামীকে ইং- ০৮/০৮/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
