এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (০৮ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের চলতি দায়িত্বপ্রাপ্ত কমান্ডার খন্দকার রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ উপজেলার ১২টি ইউনিয়নের ইউনিয়ন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
