ঢাকাMonday , 8 August 2022
  • অন্যান্য

যশোর শার্শায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত।

Link Copied!

 

মনা, যশোর জেলার প্রতিনিধিঃ

যশোরের শার্শায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সাধারণের মাঝে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহয়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।