ঢাকাMonday , 8 August 2022
  • অন্যান্য

তালার খেশরায় প্রতিপক্ষের হামলায় এক জনের মৃত্যু

Link Copied!

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি।

তালার খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় বিকাশ সানা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিকাশ সানা খুলনা জেলার পাইকগাছা পৌরসভার বাসিন্দা ও তালার কুলপোতা গ্রামে জমি কিনে পরিবার নিয়ে বসবাস করতেন।

এলাকা বাসী জানান, পারিবারিক অতি ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে গত শনিবার (৬ আগস্ট) বিকালে বিকাশ সানা ও প্রতিবেশী মৃত লক্ষীকান্ত ম-লের ছেলে রবীন্দ্র নাথ ম-লের সাথে ঝগড়া হয়।

ঝগড়ার এক পর্যায়ে রবীন্দ্র নাথ ম-ল ধারালো কোদাল দিয়ে বিকাশ সানার মাথার নীচে ঘাড়ের কাছে কোপ মারে। এতে মারাত্মক আহত বিকাশ সানাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করে।

তার অবস্থার অবনতি হলে শনিবার রাতেই চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।