মনা,যশোর জেলার প্রতিনিধিঃ
চৌগাছায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেসার্স তরিকুল ইসলাম এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কোম্পানির কীটনাশক জব্দ ও পাঁচ হাজার টাকা জরিমানা।করেন।
রবিবার (৭ আগষ্ট) বিকাল ৪টার সমায় ভাস্কর্য মোড় উপজেলা রোডে মেসার্স তরিকুল ইসলাম এন্টারপ্রাইজে স্বত্বাধিকার তরিকুল ইসলাম (২৬) মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও কীটনাশক জব্দ করে ধ্বংস করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।
এই সমায় উপস্থিত ছিলেন ভূমি অফিসের পেশকার ইউসুফ আলী, কম্পিউটার অপারেটর নাজিম উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানদারকে সতর্ক করে দেন এবং অবৈধভাবে কারেন্ট জাল বিক্রয় যাতে না করে সে বিষয়ে সতর্ক করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
