ঢাকাSunday , 7 August 2022
  • অন্যান্য

নবীগঞ্জের ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হলেন শেখ মহি উদ্দিন।

Link Copied!

 

তুহিনুর রহমান তালুকদার,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন। নিজের দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন। তার নতুন কর্মস্থল সুনামগঞ্জ জেলা। রবিবার (৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শেখ মহি উদ্দিনের পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে। এছাড়া বাধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন। এ কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হন শেখ মহি উদ্দিন। করোনাকালীন সময়ে সাহসী পদক্ষেপের কারণে প্রশংসিত হয়েছেন তিনি। সবমিলে গত দুই বছরে শেখ মহি উদ্দিন প্রাণপণে চেষ্টা করছেন নবীগঞ্জ উপজেলার মানুষের কল্যাণসহ নাগরিক সেবা দিতে।
শেখ মহি উদ্দিন বলেন,পদোন্নতি কাজ করার বড় সুযোগ। তবে নবীগঞ্জে দায়িত্বকালীন সময়ে সব শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে নবীগঞ্জবাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। যেখানেই দায়িত্ব পালন করি না কেন, নবীগঞ্জবাসীর কথা মনে থাকবে আমার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।