ঢাকাSunday , 7 August 2022
  • অন্যান্য

নওগাঁর, পোরশায় রাস্তা পেয়ে খুশি আদিবাসীরা।

Link Copied!

 

মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি আদিবাসী গ্রাম, ২০০১ইং সালে গ্রামটি প্রতিষ্ঠিত হয় তখন থেকেই এখানে শুধু আদিবাসী বিভিন্ন গোত্রের নারী ও পুরুষের বসবাস, বর্তমানে গ্রামটির ২৬টি বাড়িতে নারী-পুরুষ, ছেলে-মেয়ে সহ প্রায় দেড় শতাধিক লোকের বসবাস এত লোকের বসবাস থাকলেও বিগত ২২বছর গ্রামটিতে প্রবেশের কোন রাস্তা ছিলনা গ্রামের সকলেই বিভিন্ন দিক দিয়ে গ্রামে প্রবেশ করতো এতে চিকিৎসা সহ তাদের ছেলে-মেয়েদের পড়ালেখারও সমস্য হতো বিগত বছরগুলিতে কোন জনপ্রতিনিধিও তাদের রাস্তাটির ব্যপারে পদক্ষেপ নেয়নি বলে তাদের বিস্তর অভিযোগ।

তবে যাই হোক এবারে গ্রামে প্রবেশের একটি রাস্তা পেয়ে তারা বেজায় খুশি এজন্য তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিয়ালডাংগায় বসবাসকারী শ্রী রঞ্জন তিরকী, বিশ্বনাথ খালকো, ধীরেন টপ্প, শ্রীমতি মনিকা, খালকো ও বিশদ মনি এক্কা জানান, ২২বছর পর রাস্তা পেয়ে তারা খুব খুশি তারা নিজেরা গ্রামে সকলেই মিলে চেয়ারম্যানের সহযোগিতায় রাস্তাটি তৈরী করেছেন এতে কেউ তাদের বাঁধা দেইনি বলে তারা জানান।
তারা বলেন, রাস্তা না থাকায় বিগত বছরগুলিতে তাদের গ্রামের নারী-পুরুষদের মধ্যে কেউ অসুস্থ্য হলে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেননি ছেলে-মেয়েরা ঠিকমত বিদ্যালয়ে যেতে পারেনি বর্ষা আসলে চলাচলের খুব অসুবিধা হতো এখন রাস্তাটি হওয়ায় তারা সবিই করতে পারছেন এটা সম্ভব হয়েছে শুধু চেয়ারম্যানের সহযোগিতার জন্য এদের মত লোককেই তারা ভবিষ্যতে জনপ্রতিনিধি দেখতে চান বলে জানান, তবে এতদিন পরে রাস্তা দিয়ে নিজ গ্রামে প্রবেশ করতে পাচ্ছেন বলে তারা সকলের কাছে কৃতজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।