মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকালে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পল্লীসমাজ পুর্নগঠন করা হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক এসকে আশরাফুল মাসুদ, সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির, তালা সেলপ অফিসার মোরশেদা আক্তার প্রমুখ। পরে আকলিমা খাতুনকে সভা প্রধান ও শরিফুল ইসলাম সম্পাদক মনোনিত করে বিভিন্ন স্তরের ৬০ সদস্য বিশিষ্ট পল্লীসমাজ কমিটি পুর্নগঠন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
