মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ৫৫ বছরের বৃদ্ধ চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(৭ মে) সন্ধ্যার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রাম থেকে ধর্ষক সিরাজ বেপারী(৫৫)কে তাকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, কুকুটিয়া ইউনিয়নের ৮নয় ওয়ার্ডের বিবন্দী গ্রামের মৃত ফজল বেপারীর ছেলে সিরাজ বেপারী (৫৫) গত ২রা নভেম্বর/২১ তারিখে তার ৮ বছরের আপন ভাতিজিকে ধর্ষণ করে। গত ১৫ ফেব্রুয়ারী শিশুটিকে পুনরায় ধর্ষন করলে শিশুটি ব্যাথা পেয়ে তাৎক্ষনিক ভাবে তার মাকে বলে। তার মা শিশুটিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে মুন্সীগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। জেলা হাসপাতালে শিশুটির চিকিৎসা নিয়ে তারা এলাকায় ফিরে আসেন। শিশুটির বাবা এই ঘটনায় মামলা করতে অনিহা প্রকাশ করে। কিন্তু তার মায়ের শক্ত অবস্থানের কারণে পুলিশ বিষয়টি থানা পুলিশে গড়ায়। সিরাজ বেপারী ৩ সন্তানের জনক এবং পেশায় হকার। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ সিরাজ বেপারীকে আটক করেছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে
