ঢাকাSunday , 7 August 2022
  • অন্যান্য

সৌদিতে হজ্ব পালনের জন্য তিন যুবককে বাই সাইকেল বিতরণ করলেন ডা.মুরাদ।

Link Copied!

 

জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি:

পবিত্র হজ্ব পালনে সৌদি আরবে যেতে ইচ্ছুক তিন যুবককে বাইসাইকেল উপহার দিয়েছেন ডা. মুরাদ। বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে জানিয়েছেন এই সংসদ সদস্য নিজেই। শুক্রবার রাতে নিজ কার্যালয়ে ওই তিন যুবকের তোলা কয়েকটি ছবি আপলোড করেন মুরাদ।
যিনি জামালপুর-৪ আসনের সংসদ সদস্য।

বর্তমানে নিজ এলাকাতেই অনেকটা নিভৃতে দিন পার করছেন আওয়ামী লীগের এই নেতা।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, বাই সাইকেলযোগে সৌদি আরবে পবিত্র হজ্ব পালনের নিয়্যাত করেছেন তারুণ্যে ভরপুর এই ৩ জন যুবক। পবিত্র এই নিয়্যতকে পরিপূর্ণ করার লক্ষ্যে আমি সকল প্রকার সহযোগিতা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের দোয়া করার অনুরোধ করছি যাতে আমার নির্বাচনী এলাকার এই ৩ যুবক সহিসালামতে সৌদি আরব সাইকেল যোগে পৌঁছাতে পারেন এবং পবিত্র হজ পালন করে দেশে ফিরে আসতে পারেন।ধর্মীয় কাজে এমন সহযোগিতায় ডা. মুরাদের প্রশংসা করছেন অনেকে….

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।