ঢাকাSunday , 7 August 2022
  • অন্যান্য

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন!

খান মাহাদী :-
August 7, 2022 1:04 am
Link Copied!

 

খান মাহাদী :-

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকনকে হত্যার হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে আজ (৬ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাধারণ জনগণ।

এর আগে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন আলিমুল্লাহ খোকন। জিডিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত সোহেল রানা আদালত থেকে জামিনে বেরিয়েই খোকনকে হত্যার হুমকি দিয়েছেন।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন আলিমুল্লাহ খোকন। সেই মামলায় সোহেল রানা জামিনে বেরিয়ে এসে তার নামে করা মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন। মামলা প্রত্যাহার না করা হলে আলিমুল্লাহ খোকনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপরই তিনি জিডি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।