মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিয়ামতপুর প্রেসক্লাবের সদস্যরা।
গত ০৫ জুলাই শুক্রবার বিকাল ৫.১৫ টার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালে মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
প্রেসক্লাবের রেকর্ড সূত্রে জানা যায়, ২০১১ সালে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রধান অতিথি থেকে নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্বোধন করেন।
তৎকালীন সভাপতি ও বর্তমান প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম বলেন, নিয়ামতপুর উপজেলাবাসী একজন দক্ষ প্রশাসককে হারালেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা অত্যন্ত তীক্ষ্ণ ছিল।
নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর হাত ধরেই নিয়ামতপুর প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছিল। তিনি উপজেলায় প্রেসক্লাবের গুরুত্ব অনুধাবন করেছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।
