ঢাকাSunday , 8 May 2022
  • অন্যান্য

গোপালগঞ্জে কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন‍্য নিহত

admin
May 8, 2022 11:02 am
Link Copied!

 গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই জন্য নিহত হয়েছেন। আজ শনিবার (০৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় ফ্লাইওভার আগে এলার্জি পাম্পের পাশে এ দূর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বদিউজ্জামান শিকদারের ছেলে রুমন শিকদার (১৬) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আতিক হোসেন মোল্লা (১৫)। তারা সম্পর্কে দুইজন নিহত হয় ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, দুই বেয়াই রুমন ও আতিক একটি মোটর সাইকেলে করে ঢাকা থেকে নড়াইল যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের কাছে পৌঁছালে খুলনাগামী গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব ১১-৩৪০৩) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে আরোহী আতিক মারা যান। পরে স্থানীয়রা চালক আহত রুমনকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, পরে গোপালগঞ্জে পুলিশ লাইন এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।