ঢাকাSaturday , 6 August 2022
  • অন্যান্য

বেনাপোলে ফেনসিডিল সহ মাদক কারবারি আটক।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

 

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ বোতল ফেনসিডিল সহ নজমুল মোড়ল (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।

শনিবার (৬ আগষ্ট) ভোরে তাকে আটক করা হয়।

আটক নজমুল বেনাপোল পোর্ট থানার দক্ষিন বারপোতা গ্রামের মহব্বত মোড়লের ছেলে।

ডিবি জানায়, ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানার দক্ষিন বারপোতা গ্রামস্থ জনৈক হাবিবুর রহমানের বাড়ীর দক্ষিন পাশে ইটের সলিং রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ নজমুলকে আটক করে।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬০ হাজার টাকা।
এ সংক্রান্তে এএসআই শফিউর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।