ঢাকাFriday , 5 August 2022
  • অন্যান্য

যশোরে বোমা হামলায় মৎস্য ব্যবসায়ি সাগর আহত।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর শহরতলীর সাগর (২৮) নামে এক মৎস্য ব্যবসায়ি আহত হয়েছে। একই এলাকার লাদেন বাবু, আশা, ইমরান, প্রান্ত ও ভাগ্নে সাগর এই বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত সাগরকে যশোর জেনারেল হাসপাতালেভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের খোলাডাঙ্গা ব্রাক অফিসের সামনে। আহত রবিউল ইসলাম সাগর খোলাডাঙ্গা ধর্মতলার সোহাগের ছেলে।

আহত সাগর অভিযোগ করে জানায়, আমি এলাকায় মাছের চাষ করি। একই এলাকার লাদেন বাবু, আশা, ইমরান, প্রান্ত ও ভাগ্নে সাগর এসে সব সময় চাঁদা দাবি করে। শুক্রবার বিকালে এসে আবার টাকা চায়। না দিলে ওরা আমাকে বোমা ছুড়ে আহত করে। স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হই। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহাম্মেদ তারেক শামস বলেন, বোমায় স্প্রিন্টার সোহাগের বাম হাতে লেগেছে। ভর্তি করে তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। বর্তমানে সে শংঙ্কামুক্ত।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জান বলেন। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।