ঢাকাFriday , 5 August 2022
  • অন্যান্য

হবিগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল- এঁর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন।

Link Copied!

 

তুহিনুর রহমান তালুকদার হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

আজ ০৫/০৮/২০২২ তারিখ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল- এঁর ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়। জেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
এরপর কালেক্টরেট প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো: আবু জাহির। জেলা প্রশাসক  ইশরাত জাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ;  মো: নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ,  আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা,  মো: মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর, হবিগঞ্জ; অ্যাডভোকেট মো: আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বীর মুক্তিযোদ্ধাগন, মিডিয়ার প্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ, সুধীজন।
আলোচনা সভায় সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর স্মৃতিচারণ করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়
পরবর্তীতে দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।