ঢাকাFriday , 5 August 2022
  • অন্যান্য

রহনপুরে শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা।

Link Copied!

 

গোমস্তাপুরে (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ আগস্ট) বিকেলে রহনপুর বাজার বেগমকাচারী প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন শিল্প ও বনিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, সাবেক মেয়র ও রহনপুর শিল্প ও বনিক সমিতির সাবেক সভাপতি তারিক আহমেদ, সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক সভাপতি মূসা মার্চেন্ট, সাবেক সভাপতি আফতাব উদ্দিন লালান, বর্তমান সহ-সভাপতি হাবিবুর রহমান হবি,ব্যবসায়ী নেতা জালাল উদ্দিন ও নজরুল ইসলাম প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন বদরুজ্জামান দোয়েল। সভায় অত্র সমিতির আয়-ব্যয় রিপোর্ট পেশ সহ আগামী নির্বাচন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।