ঢাকাFriday , 5 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল।

Link Copied!

 

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:

নওগাঁ নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামুল হক আর নেই। আজ ৫ আগস্ট শুক্রবার বিকেল ৫.১৫ টার সময় ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে তিনি বিভিন্ন দুর্ভোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সর্বশেষ তিনি ২৯ জুন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতের টাটা হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
প্রয়াত এ নেতার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবেদ হোসেন মিলন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।