ঢাকাFriday , 5 August 2022
  • অন্যান্য

মীরসরাইয়ের ইছাখালীতে অগ্নিকাণ্ড,আগুনে পুড়ে এক শিশু মৃত্যু।

Link Copied!

 

স.র সাঈদ, মীরসরাই, চট্টগ্রাম।

মীরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে বসতঘর।

শুক্রবার(৫ আগষ্ট) দুপুর ২ টার সময় মীরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমাদার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এক বছর বয়সী শিশু লামিয়া আক্তার।

স্থানীয়ভাবে জানা যায়, ওই বাড়িতে দুপুর ২ টার দিকে আগুন লাগে। আগুন লাগার পর সবাই আগুন বন্ধ করার চেষ্টা চালায়। কিন্তু আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্র সহ নগদ টাকা।

পরে স্থানীয়রা ফায়ারসার্ভিস কর্মকর্তাদের অগ্নিকাণ্ডের খবর দিলে তৎক্ষনাৎ ফায়ারসার্ভিস কর্মকর্তারা উপস্থিত হয় এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।