এস,কে অজিবর রহমান,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ
স্বাধীনতার মহান স্থাপতি সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগষ্ট সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্প একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি,এইচ,এ ডাঃ শেখ তৈয়বুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ সহরাওয়াদী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফতেমা আক্তার রিক্তা প্রমূখ। বক্তারা শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জীবনি নিয়ে বিস্তারিত আলোচনা করেন শেখ কামাল কালিগঞ্জে এসেছিলেন সে জন্য তার স্মৃতি রক্ষার্থে একটি সড়ক কিংবা অডিটরিয়াম নাম করণ করার প্রস্তাব আসে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালিগঞ্জে সোহরাওয়াদী পার্কে বক্তব্য রেখেছিলেন সেখানেও একটি স্মৃতি চিহ্ন রাখার প্রস্তাব হয়।
