ঢাকাFriday , 5 August 2022
  • অন্যান্য

যশোরে ট্রেনে কাটা পড়ে শিশুর পা বিচ্ছিন্ন।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে ট্রেনে কাটা পড়ে রুবাইয়া হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশুর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের খড়কী এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে তার পা কাটা পড়ে।

আহত রুবাইয়া খড়কী গাজির বাজার এলাকার বিল্লাল বিশ্বাসের মেয়ে ।

সে রেলবস্তিতে বসবাস করে। তার বাবা পেশায় একজন দিনমজুর। মা গৃহকর্মী।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটি যশোর-খুলনা রেললাইনের পাশে খেলা করছিল। ট্রেন আসতে দেখে শিশুটি দৌড়ে ট্রেনলাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের নিচে সে পড়ে যায়। তার বাম পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায় ও শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।