জিহাদ আহমেদ
জামালপুর প্রতিনিধি।।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পৌরসভা, বকশীগঞ্জ থানার পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বীর মুক্তিযুদ্ধা আফসার আলী সহ অনেকে। এছাড়া উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
