ঢাকাFriday , 5 August 2022
  • অন্যান্য

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উৎযাপন।

Link Copied!

 

শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ

 

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি। ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মো:শফিকুর রেজা বিশ্বাস,পুলিশ সুপার জনাব মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামীলীগ মহানগর, ময়মনসিংহ শাখার সভাপতি জনাব মো: এহতেশামুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।