ঢাকাFriday , 5 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে জাঁকজমক ভাবে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন।

Link Copied!

 

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:

নওগাঁ নিয়ামতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। ৫ আগস্ট শুক্রবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ নতুন ভবনে শহীদ শেখ কামালের অস্থায়ী বেদীতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এরপরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বীরমুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পন করেন। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা আওয়ামী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এরপর শেখ কামালের অস্থায়ী বেদীতে পুষ্প অর্পন, আলোচনা ও দোয়া করেন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।