মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি।
তালায় ৮ম শ্রেনীর ছাত্র রাকিবুল হাসান (১৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ৮ টায় খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামে। রাকিবুল হাসান উত্তর নলতা গ্রামের রুহুল আমিনের ছেলে।
তার স্বজনেরা জানান, উত্তর নলতা গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে তুহিন শেখকে (১৭) মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় দেখে রাকিবুল হাসান তাকে প্রতিবাদ করে।
এরপর বুধবার রাতে উত্তর নলতা মহান্দী সীমানায় তাকে একা পেয়ে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড় এবং মাথায় কুপিয়ে জখম করে তুহিন শেখ ও তার গং। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
