এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
দেশে যখন ডেঙ্গুজ্বর মহামারি আকার ধারন করেছে,দেশের মানুষ যখন ভীত সন্ত্রস্ত,বিপদগ্রস্ত ঠিক সেই সময় যাদের গুরুত্বপূর্ণ দ্বায়ীত্ব পালন করার কথা,সে সময় দেশ বাসীর পাশে না দাড়িয়ে অনেকেই জন সাধারনের বিরাগভাজন হয়েছেন এবং জনগনের মনোকষ্ট বাড়িয়ে দিয়েছেন।
ঠিক সেই সময় সাতক্ষীরার কৃতি সন্তান সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি স্যার বিভিন্ন হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন,ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীদের পাশে যাচ্ছেন,তাদের চিকিৎসার সুব্যবস্থা করছেন।
বিভিন্ন সভা সমাবেশ, টিভি চ্যানেলে টক শো করে জনসচেতনতা সৃষ্টি সহ নানাবিধ পদক্ষেপ গ্রহন করছেন। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীদের যাতে সুচিকিৎসা হয় সেজন্য সার্বক্ষণিক তিনি তদারকি করছেন। দেশের ক্রান্তি লগ্নে বিপদগ্রস্ত দেশ বাসীর পক্ষে তিনি যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন,তা ভুলবার নয়। এ ঋন অপরিশোধ্য। সাতক্ষীরা বাসী স্যারের জন্য গর্বিত,আমরা তার কাছে চির কৃতজ্ঞ।
