গত ০৪/০৮/২২ইং তারিখে রাজশাহীর স্থানীয় “দৈনিক সানশাইন” পত্রিকার শেষ পাতায় কয়েকটি নিউজ পার্টালে” বাগমারায় ইটভাটার আড়ালে মাদক বাণিজ্য ” শিরনামে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সুনামের সাথে ইটভাটার ব্যবসা করে আসছি। মাদক বাণিজ্যর প্রশ্নই আসে না।
আমি বাগমারা উপজেলার চাঁইসাড়া গ্রামে জমি লিজ নিয়ে সরকারকে নিয়মিত কর ভ্যাট দিয়ে ইটভাটা ব্যবসা করে আসছি। সেখানে কোন রকমে কারো জমি জোরপূর্বক ভাবে দখল করি নাই। আমার কোন বাহিনী নেই আমি ভূমিদস্যুও নয়। সেখানে আরও উল্লেখ করা হয়েছে আমি একজন মাদকাসক্ত আমার নাকি মাদক বিক্রির শক্তিশালী সিন্ডিকেট রয়েছে এটা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমি কোন মাদকসেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত নয়। আমাদের ইটভাটর জন্য কোন রকমের স্কুল পড়ুয়া ছেলে মেয়ে ক্ষতি হয় নাই। আমার দ্বারা কোন হিন্দু পরিবারের ক্ষতি হয় নাই। এবং আমার প্রতিষ্ঠানে কোন মাদকসেবনকারী আসে না। আমিসহ আমার ইটভাটার ব্যবসা দ্বারা কোন হিন্দু পরিবারের কোন যুবতী মেয়ের যৌন হয়রানি ও শ্লীলতাহানি হয় নাই এবং হিন্দু মেয়ে আমার ভয়ে পালিয়ে নেই। একটি কুচক্রী মহল আমার ব্যবসা ও আমার মান ক্ষুণ্ণ করার এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা, বানোয়াট মনগড়া ও মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। তাই আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে আমি এধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ খোরশেদ আলম
বাগমারা, রাজশাহী
